রাষ্ট্রপতিরসচিবালয়
ভবিষ্যতের সুরক্ষায় জল সংরক্ষণকে অবশ্যই জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে: রাষ্ট্রপতি
প্রকাশিত:
11 MAR 2026 2:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ‘জল মহোৎসব ২০২৬’-এ যোগ দেন। এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, জল শুধুমাত্র আমাদের একটি একান্ত প্রয়োজনীয় সুবিধা নয়, সেইসঙ্গে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, জীবন জীবিকার সঙ্গেও এটি জড়িত। তিনি বলেন, গ্রামাঞ্চলে বসবাসরত মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সরকার ‘জল জীবন মিশন’ চালু করেছে। জল সংরক্ষণে সমষ্টিগত উদ্যোগের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।
জল সুরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে বহুমুখী এবং সু-সমন্বিত প্রয়াসের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। জলসম্পদের সুস্থায়িত্বের লক্ষ্যে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলিতভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার। জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ‘ক্যাচ দ্য রেইন’ এবং ‘জল সঞ্চয় জনভাগীদারী’ কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন শ্রীমতী মুর্মু। তিনি বলেন, জল শুধুমাত্র একটি পণ্য নয়, এটি হল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারলে, ভবিষ্যতে দেশের জল সুরক্ষা সুনিশ্চিত হবে।
জল জীবন মিশনের আওতায় গ্রামাঞ্চলে পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে মজবুত করতে ৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত দেশজুড়ে প্রচারাভিযানের লক্ষ্যে জল মহোৎসব ২০২৬-এর আয়োজন করেছে জলশক্তি মন্ত্রক।
রাষ্ট্রপতির সম্পুর্ণ ভাষণ দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026311820201.pdf
SC/MP/SKD
(রিলিজ আইডি: 2238380)
ভিজিটরের কাউন্টার : 8