কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারতের সঙ্গে অভিন্ন ভূমি সীমান্তের রাষ্ট্রগুলি থেকে বিনিয়োগ সংক্রান্ত নির্দেশিকার পরিবর্তন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা
প্রকাশিত:
10 MAR 2026 7:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬
ভারতের সঙ্গে যেসব প্রতিবেশী রাষ্ট্রের অভিন্ন ভূমি সীমান্ত রয়েছে, সেই রাষ্ট্রগুলি থেকে বিনিয়োগ সংক্রান্ত নির্দেশিকার পরিবর্তন আজ অনুমোদিত হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বর্তমান নীতির পর্যালোচনার পর সেগুলির সংশোধন করা হয়েছে। এই সংশোধন অনুযায়ী –
(ক) সুবিধাপ্রাপক নির্ধারণের জন্য সংজ্ঞা এবং মানদণ্ডের অন্তর্ভুক্তি –
এই সংশোধনের মাধ্যমে ২০০৫ সালের অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত নিয়মাবলী অনুসারে সুবিধাপ্রাপক সংস্থাকে সংজ্ঞায়িত করা হবে। সুবিধাপ্রাপককে বিনিয়োগের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য ও শিল্পোৎসাহ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো সংস্থায় ১০ শতাংশ পর্যন্ত স্বাভাবিকভাবে বিনিয়োগ করা যাবে। এক্ষেত্রে ঐ বিনিয়োগকারীকে ভারতের সঙ্গে অভিন্ন সীমান্ত রয়েছে, এ ধরনের কোনো রাষ্ট্রের হতে হবে।
(খ) নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাবে দ্রুত অনুমোদন –
বৈদ্যুতিন ও বৈদ্যুতিন নয়, এ ধরনের মূলধনী পণ্য, বৈদ্যুতিন সামগ্রীর উপাদান, পলিসিলিকন এবং ingot-wafer উৎপাদনকারী সংস্থাগুলিতে অভিন্ন সীমান্ত রয়েছে এ ধরনের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের থেকে বিনিয়োগের প্রস্তাব আসলে ৬০ দিনের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে, এই তালিকা ক্যাবিনেট সচিব পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাটির সিংহভাগ শেয়ারের মালিক হতে হবে কোনো ভারতীয় নাগরিক অথবা ভারতীয় প্রতিষ্ঠানকে।
কোভিড-১৯ অতিমারীর সময় ভারতীয় সংস্থাগুলির মালিকানায় যাতে কোনো পরিবর্তন না হয়, সেই বিষয়টি বিবেচনা করে ২০২০ সালের ১৭ এপ্রিল সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নীতির ক্ষেত্রে সংশোধন এনেছিল। সেই সংশোধনে বলা হয়েছিল, ভারতের সঙ্গে অভিন্ন ভূমি সীমান্ত রয়েছে, এ ধরনের দেশ থেকে কোনো নাগরিক বা প্রতিষ্ঠান যদি এ দেশে বিনিয়োগ করতে চায়, তাহলে সেক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন। এছাড়াও, কোনো প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মালিকানায় যদি পরিবর্তন আনতে হয়, সেক্ষেত্রেও সরকারের অনুমতির প্রয়োজন।
সংশোধিত নির্দেশিকা ভারতে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি সংস্থাগুলির পক্ষে সুবিধাজনক হবে। এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতা উৎসাহ পাবে। বর্ধিত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ফলে আত্মনির্ভর গঠনের দিকে দেশ এগিয়ে যাবে এবং সার্বিক অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে।
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2238121)
ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam