প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ০৯ মার্চ “সবকা সাথ সবকা বিকাশ – জনগণের আকাঙ্ক্ষা পূরণ” থিমের উপর বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন

প্রকাশিত: 08 MAR 2026 4:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ মার্চ, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ০৯ মার্চ, ২০২৬ তারিখে সকাল ১০টা ১৫ মিনিটে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে “সবকা সাথ সবকা বিকাশ – জনগণের আকাঙ্ক্ষা পূরণ” থিমের উপর বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। 

এই থিমের আওতায় শিক্ষা ও দক্ষতা, স্বাস্থ্য ও আয়ুষ, পর্যটন ও আতিথেয়তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক পর্বের আয়োজন করা হবে। আলোচনায় শিক্ষা থেকে কর্মসংস্থানের পথ শক্তিশালী করে তোলা, অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস্‌, গেমিং ও কমিক্স, কনটেন্ট ক্রিয়েটর ল্যাবগুলির উন্নয়ন, সহযোগী স্বাস্থ্য পেশাদারদের বিস্তার, আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র এবং নতুনা আয়ুষ প্রতিষ্ঠান তৈরির পাশাপাশি, পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন উদ্যোগ, যেমন – দক্ষতা উন্নয়ন, টেঁকসই পর্যটন পথ, উত্তর-পূর্বাঞ্চলে বৌদ্ধ সার্কিট এবং ঐতিহ্যবাহী পর্যটনের প্রচার অন্তর্ভুক্ত থাকবে।

বাজেট পরবর্তী ওয়েবিনার সরকার, শিল্প ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতামূলক আলোচনায় একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। এরফলে, বাজেটে উল্লিখিত নীতিগুলি কার্যকর করার বিষয়টি সহজ হবে। এই আলোচনায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে এবং বাস্তবসম্মত সুপারিশ পেশ হবে বলে আশা করা হচ্ছে।

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2236850) ভিজিটরের কাউন্টার : 8