প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী দিল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের ঝলক সকলের সঙ্গে শেয়ার করেছেন
প্রকাশিত:
08 MAR 2026 6:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে আয়োজিত একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের ঝলক সকলের সঙ্গে শেয়ার করেছেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদী এক্স হ্যান্ডলে একগুচ্ছ পোস্টে বলেন, “দিল্লিতে সরোজিনী নগরে জিপিআরএ কোয়ার্টারে মহিলাদের নতুন বাড়ির চাবি দিতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি। সরকারি কর্মচারীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন এই আবাসন পরিকাঠামো থেকে শুরু করে উন্নয়ন সবকিছুতেই আমাদের প্রতিশ্রুতিবদ্ধতার এক জোরালো উদাহরণ”।
“আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জিপিআরএ আবাসন নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যে নারী শক্তি, তাঁদের সঙ্গে আলাপচারিতা করে নতুন উদ্যম লাভ করেছি”।
“আজ আমার দিল্লি মেট্রোর সঙ্গে যুক্ত একটি প্রদর্শনী ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া মেট্রো কিভাবে দিল্লিবাসীর জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলছে, তা প্রত্যক্ষ করা গেছে”।
“আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আমাদের মা বোন ও মেয়েদের সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়েছে। নারী শক্তির আত্মবিশ্বাস দেখে গর্ব অনুভব করেছি”।
“আজ নতুন দিল্লিতে নারী শক্তিকে আয়ুষ্মান কার্ড ও স্বনিধি ক্রেডিট কার্ড দেওয়ার সৌভাগ্য হয়েছে। তাঁদের স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ”।
“উন্নয়ন নিয়ে দিল্লিতে আমার পরিবারের উৎসাহ ও উদ্দীপনা অভিভূত করেছে”।
“দিল্লির উন্নয়ন সমগ্র দেশের ছবির সঙ্গে যুক্ত। এজন্য এখানে মেট্রো সুবিধার পাশাপাশি, পরিকাঠামোর দ্রুত উন্নয়ন দেখে আমার অত্যন্ত আনন্দ হয়েছে”।
“একটা সময় ছিল, যখন কাজ কম বাহানা বেশি হ’ত। কিন্তু, এখন দিল্লিতে উন্নয়নের মডেল হ’ল – বাহানা বন্ধ কাজ শুরু”।
“আমাদের সরকার ঠেলাওয়ালাদের জন্য স্বনিধি ক্রেডিট কার্ড অভিযান চালু করেছে। এই কার্ড দরিদ্রদের স্বাভিমানের নতুন মাধ্যম হয়ে উঠছে”।
“আন্তর্জাতিক নারী দিবসে আজ অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে, দেশের ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি তৈরি করার যে সংকল্প নিয়েছিলাম, তা সম্পূর্ণ হয়েছে। আজ আমি আরও ৩ কোটি দিদিদের লাখপতি দিদি তৈরি করার সংকল্প নিচ্ছি”।
“আজ দেশ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। গতকাল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার দেশের রাষ্ট্রপতি সম্মাননীয়া দ্রৌপদী মুর্মু মহোদয়াকে অত্যন্ত অপমান করেছে। তাঁর কর্মসূচি চরম অব্যবস্থাপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমবঙ্গের সচেতন জনগণ একজন নারী, একজন আদিবাসী এবং দেশের সম্মানীয়া রাষ্ট্রপতিকে অপমান করায় তৃণমূল কংগ্রেসকে কখনও ক্ষমা করবেন না”।
SC/PM/SB
(রিলিজ আইডি: 2236848)
ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam