অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

মধ্যপ্রাচ্যের আকাশসীমার সর্বশেষ পরিস্থিতি

প্রকাশিত: 02 MAR 2026 9:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ মার্চ ২০২৬

 


অসামরিক বিমান চলাচল মন্ত্রক মধ্যপ্রাচ্যের আকাশসীমা এবং আন্তর্জাতিক উড়ান চলাচলে এর প্রভাবের ওপর নজর রেখে চলেছে।

পরিস্থিতি অনুযায়ী বিমান চলাচলের সূচি নির্ধারিত করেছে ভারতীয় উড়ান সংস্থাগুলি এবং বিকল্প পথে বিমান চালাচ্ছে। আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতীয় উড়ান সংস্থাগুলি অতিরিক্ত বিমান চালানোর পাশাপাশি বিদেশী বিমান সংস্থা এবং ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। 

আটকে পড়া যাত্রীদের ফেরাতে ৩ মার্চ জেড্ডা থেকে ১০টি বিশেষ বিমান চালানোর উদ্যোগ নিয়েছে ইন্ডিগো। তবে, সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। 

এক্ষেত্রে যাত্রীদের সুরক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিধিনিষেধ মেনে বিমান চালানোর জন্য উড়ান সংস্থাগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। 

অসামরিক বিমান চলাচল মন্ত্রী শ্রী রামমোহন নাইডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে আজ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মন্ত্রক বিভিন্ন উড়ান সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। 

 

SC/MP/AS


(রিলিজ আইডি: 2234965) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: Marathi , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada , Malayalam