প্রধানমন্ত্রীরদপ্তর
কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকা
প্রকাশিত:
02 MAR 2026 5:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ মার্চ, ২০২৬
সমঝোতা পত্র/চুক্তি সমূহ
|
ক্রমিক সংখ্যা
|
সমঝোতা পত্র /চুক্তির বিষয়
|
বিবরণ
|
|
১.
|
ভারত-কানাডা সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি (সিইপিএ) শর্তাবলী
|
উচ্চাকাঙ্খী এবং পরস্পরের স্বার্থপূরণকারী সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি রূপায়ণের শর্তাবলী চূড়ান্ত হয়েছে।
এই শর্তাবলীতে সময় ধরে সমতাপূর্ণ পরস্পরবান্ধব পণ্য ও পরিষেবা বাণিজ্য এবং নীতিগত ক্ষেত্রে সম্মতি বিধানকে যুক্ত করেছে
- সমাপ্ত হলে এই সিএপিএ ভারত-কানাডা অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করবে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যপূরণ করতে সাহায্য করবে।
|
|
২.
|
প্রযুক্তি এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতা নিয়ে ভারত-কানাডা-অস্ট্রেলিকা ত্রিপাক্ষিক সমঝোতা পত্র
|
- অস্ট্রেলিয়া-কানাডা-ভারত প্রযুক্তি এবং উদ্ভাবন (এসিআইটিআই) সহযোগিতার অধীন উদ্ভূত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ত্রিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য কাজ করবে
|
|
৩.
|
ন্যাশনাল ইন্সস্টিটিউট ইফ ফুড টেকনোলজি আন্তাপ্রেনেরশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট কুন্ডলি (এনআইএফটিইএম-কে) যৌথ পালস প্রোটেকশান সেন্টার অফ এক্সিলেন্স নিয়ে ইচ্ছাপত্রের ঘোষণা
|
ভারত-কানাডা পালস প্রোটেকশান সেন্টার অফ এক্সিলেন্স খাদ্য প্রক্রিয়াকরণ দক্ষতাকে শক্তিশালী করবে এবং পুষ্টিকর ও সেনসেটিভ ফুড সিস্টেমকে উদ্ভাবনী ব্যবস্থার মাধ্যমে ত্বরাণ্বিত করবে, প্রোটিন নিষ্কাষণ এবং সুরক্ষিত ডালশস্য তৈরি যা শরীরে ভিটামিন ও খনিজের অভাব পূরণ করবে।
|
|
৪.
|
খনিজ ইউরেনিয়াম সরবরাহে ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জির সঙ্গে কানাডার ক্যামিকোর বাণিজ্যিক চুক্তি
|
দীর্ঘস্থায়ী চুক্তিতে কানাডার ক্যামিকোর সঙ্গে খনিজ ইউরেনিয়াম সরবরাহে ভারতে আণবিক শক্তি প্রসারে এক বৃহৎ উদ্যোগ
- আণবিক শক্তি কর্মসূচিতে ভারতের লক্ষ্য পূরণে এর প্রভূত অবদান থাকবে, বিকশিত ভারতের অধীন ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনে তা সহায়ক ভূমিকা নেবে।
|
|
৫.
|
গ্লোবাল লিঙ্ক রিসার্চ ইন্টার্নশিপের জন্য কানাডার মিট্যাক্স এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-র মধ্যে সমঝোতা পত্র
|
পূর্ণ অনুদানভিত্তিক এই ইন্টার্নশিপে ৩০০ জন যোগ্য ভারতীয় ছাত্র (২০২৭ সালের শুরু থেকে) কানাডার অ্যাকাডেমিক ইন্সস্টিটিউনের তত্ত্বাবধানে বিজ্ঞান, কারিগরি, গণিত, হিউম্যানিটিজে বার্ষিক ৩ বছরের জন্য ১২ সপ্তাহের প্রশিক্ষণ নিতে পারবে।
|
|
৬.
|
বিরল ধাতু সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা পত্র
|
এটা ভারত ও কানাডার মধ্যে সুরক্ষিত ও স্থিতিশীল বিরল ধাতু সরবরাহ এবং সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে পরস্পর সুবিধাদায়ক একটি সমঝোতা। উভয় দেশেই ক্ষেত্র চিহ্নিত করে বিনিয়োগ প্রসার, কারিগরি মেধা বিনিময় এবং বিরল ধাতু অনুসন্ধানে সর্বোৎকৃষ্ট ব্যবস্থা গ্রহণ যা এই ধাতু উত্তেলনে এবং প্রক্রিয়াকরণে পরস্পর পরিপূরক ভূমিকা পালন করবে।
|
|
৭.
|
পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার ও প্রসারে সমঝোতা পত্র
|
- পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার ঘটাবে, তথ্য বিনিময়,সর্বোৎকৃষ্ট প্রক্রিয়া গ্রহণ, দক্ষতা বৃদ্ধি, জ্বালানী সংরক্ষণ, সৌর বিদ্যুৎ, বায়ুশক্তি এবং বায়োমাস ও জৈব জ্বালানীতে পরস্পরের দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা নেবে।
|
|
৮.
|
সাংস্কৃতিক সহযোগিতা ক্ষেত্রে সমঝোতা পত্র
|
- দুদেশের মানুষের মধ্যে জনসম্পর্কের প্রসার, সাংস্কৃতিক এবং জ্ঞান বিকাশের ক্ষেত্র প্রস্তুতের পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্ক বিনিময়, প্রকল্পভিত্তিক সহযোগিতা গড়ে তোলা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভিত্তিক সহযোগিতার বিকাশ, শিল্পকলা, দৃশ্যকলা, উদ্ভূত প্রযুক্তি এবং সৃষ্টিশীল শিল্পের ক্ষেত্রে উভয় দেশের সমন্বিত প্রকল্প কর্মসূচি
|
ঘোষণা সমূহ
৯. ২৪টি সমঝোতা পত্র/বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা/ কৃত্রিম মেধা, স্বাস্থ্য ক্ষেত্র কৃষি এবং উদ্ভাবন ক্ষেত্রে এই সহযোগিতার প্রসার।
১০. বৈশ্বিক জৈব জ্বালানী জোটে কানাডা যোগ দেবে।
১১. আন্তর্জাতিক সৌর জোটে কানাডা যোগ দেবে।
১২. ডায়লগ পার্টনার হিসেবে ইন্ডিয়ান ওসান রিম অ্যালোসিয়েশন (আইওআরএ)-তে কানাডার যোগদানে ভারতের সমর্থন
১৩. ভারত-কানাডা সংসদীয় ফ্রেন্ডশিপ গোষ্ঠী গঠন
১৪. সরকারি-বেসরকারি সহযোগিতাকে শক্তিশালী করতে এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলি জুড়ে ব্যবহারিক সহযোগিতা প্রসারে ভারত-কানাডা সিইও ফোরামের পুনর্গঠন
১৫. ভারত-কানাডা প্রতিরক্ষা বার্তালাপ
১৬. কানাডার বিশ্ববিদ্যালয়গুলি দ্বারা নতুন কানাডা-ভারত যৌথ মেধা ও উদ্ভাবন কৌশলের সূচনা
১৭. নতুন দিল্লিতে ১৭ থেকে ৩০ মার্চ, ২০২৬ আসন্ন ভারত ট্রাইবস ফেস্টে কানাডার অংশগ্রহণ
SC / AB /AG
(রিলিজ আইডি: 2234839)
ভিজিটরের কাউন্টার : 31
এই রিলিজটি পড়তে পারেন:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam