স্বরাষ্ট্র মন্ত্রক
মহান বিপ্লবী চন্দ্র শেখর আজাদের মৃত্যুবার্ষিকীতে অমিত শাহ-র শোকপ্রকাশ
প্রকাশিত:
27 FEB 2026 11:50AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
এক্স সমাজমাধ্যমে শ্রী শাহ বলেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত চন্দ্রশেখর আজাদ বন্দে মাতরম জপ করে গেছেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন তিনি। কাকোরি ট্রেন অ্যাকশন হোক অথবা হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক সংগঠন (এইচএসআরএ) গড়ে তোলাই হোক বা বিপ্লবীদের জন্য শক্তিশালী সংগঠন তৈরি, চন্দ্রশেখর আজাদের জীবনের প্রতিটি মুহুর্ত ছিল স্বাধীনতার জন্য নিবেদিত। শ্রী শাহ বলেন, তাঁর জীবনের আত্মত্যাগের কাহিনী আমাদের দেশাত্ববোধের ভাবধারায় আজও পূর্ণ করে।
SC / AB /AG
(রিলিজ আইডি: 2233568)
ভিজিটরের কাউন্টার : 30
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam