প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী জেরুজালেমে প্রযুক্তি সংক্রান্ত একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন

প্রকাশিত: 26 FEB 2026 10:37AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেনজামিন নেতানিয়াহু একটি প্রদর্শনী ২৫ ফেব্রুয়ারী ঘুরে দেখেন। এই প্রদর্শনীতে বিভিন্ন ক্ষেত্রে ইজরায়েলের উদ্ভাবন তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি, জল, জলবায়ু, স্বাস্থ্য ও জৈব প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম মেধা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রদর্শনীতে ইজরায়েলের প্রথম সারির সংস্থাগুলির বিভিন্ন গবেষণা তুলে ধরা হয়েছে।  

ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্ভাবন ও প্রযুক্তির অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। “ইন্ডিয়া – ইজরায়েল ইনোভেশন ব্রিজ” উদ্যোগের মাধ্যমে দুটি দেশ বর্তমান সময়কালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংকটের সমাধান করতে সচেষ্ট হয়েছে। প্রদর্শনী স্থল ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী যে সংস্থাগুলির বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সেগুলি হল – 
* কোয়ান্টাম ও ডিপটেক : ইজরায়েলি কোয়ান্টাম কম্পিউটিং সেন্টার এবং ক্লাসিক সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে কোয়ান্টাম মেশিনের বিষয়ে জানিয়েছেন। তাঁরা কোয়ান্টাম সফটওয়্যার তৈরির সহজ সরল প্রক্রিয়া উদ্ভাবন করেছেন।     
* স্বাস্থ্য সংক্রান্ত প্রযুক্তি ও কৃত্রিম মেধা : ইজ্রায়েলের স্টার্টআপ সংস্থা এআইএসএপি শারীরিক পরীক্ষা নিরীক্ষার সময় কৃত্রিম মেধার সাহায্যে কিভাবে আরও সহজে কাজ করা যায় সেটি তুলে ধরেছেন। ইজরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের হরাইজোন স্ক্যানিং বিভাগ ‘টেক স্কাউট’ যন্ত্রটি সকলের সামনে উপস্থাপিত করেছে। কৃত্রিম মেধা পরিচালিত এই যন্ত্র কৌশলগত বিভিন্ন ঝুঁকি শনাক্ত করে সেগুলির গতি প্রকৃতি পর্যালোচনা করতে পারে।   
* দ্রুত যোগাযোগ ব্যবস্থাপনা : মোবিলাই নামের প্রযুক্তি ব্যবস্থাপনাটি সড়ক দুর্ঘটনা হ্রাসে সেন্সর এবং চিপ প্রযুক্তিকে কাজে লাগিয়েছ।  
* সাইবার নিরাপত্তা : চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজিস বিভিন্ন ঝুঁকি এড়াতে কিভাবে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করা যায় সেবিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে জানিয়েছে। এই সংস্থাটি ভারতেও বিভিন্ন যৌথ উদ্যোগের সঙ্গে যুক্ত।  
* জল ও কৃষি : সুস্থায়ীভাবে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে ওয়াটারজেন সংস্থাটি তাদের উদ্ভাবনগুলি তুলে ধরেছে। বাতাস থেকে পানীয় জল উৎপাদন এবং বৃহৎ সেচ প্রকল্পে মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগানো এই সংস্থার অন্যতম উদ্ভাবন। বিদ্যুতের ব্যবহার না করে কৃষিকাজ পরবর্তী সময়ে কিভাবে উৎপাদিত শস্যের ক্ষতি এড়ানো যায় সেটিও ন্যাচারাল অফসেট ফার্মিং-এর মাধ্যমে উদ্ভাবন করেছে ওয়াটার জেন। 
* জলবায়ু ও জৈব প্রযুক্তি : পরীক্ষাগারে দুধের প্রোটিন উৎপাদন করার ক্ষেত্রে নিখুঁতভাবে জারিত করার পদ্ধতি দেখিয়েছে রিমিল্ক সংস্থাটি। অন্যদিকে বারঅ্যালগি মেশিন লার্নিং এবং অতি ক্ষুদ্র অ্যালগির চাষ করার পন্থা পদ্ধতি উপস্থাপিত করেছে। প্ল্যাস্টিকের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষভাবে জৈব সংরক্ষণের পন্ধা পদ্ধতি তুলে ধরেছে মিনোরাবায়ো।  
* জ্বালানি  ও প্রাকৃতিক সম্পদ  : খনিজ সম্পদকে কত দক্ষভাবে কাজে লাগানো যায় সেটি তুলে ধরেছে জিওফিজিক্যাল ইন্সস্টিটিউট।  
* মহাকাশ :  যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ এবং সুসংহতভাবে সিন্থেটিক অ্যাপার্চার র‍্যাডারের প্রয়োগ দেখিয়েছে ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ।

প্রধানমন্ত্রী উদ্ভাবকদের সঙ্গে মত বিনিময়ের সময় ভারত ও ইজরায়েলের যৌথ উদ্ভাবন, স্টার্টআপ সংস্থা এবং ব্যবসা বাণিজ্যের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন কৃষি, জল, স্বাস্থ্য পরিষেবা ও ডিজিট্যাল পরিষেবায় বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার প্রভূত সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগ, পণ্য উৎপাদন ও প্রযুক্তি উদ্ভাবনের অংশীদারিত্বের সমস্ত সম্ভাবনা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।  
   

 

SC/CB /SG


(রিলিজ আইডি: 2233024) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam