কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উত্তর-দক্ষিণ করিডর গিফট সিটি থেকে শাহপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়

প্রকাশিত: 24 FEB 2026 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উত্তর-দক্ষিণ করিডর গিফট সিটি থেকে শাহপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ৩.৩৩ কিলোমিটার দীর্ঘ এই সম্প্রসারিত অংশে তিনটি এলিভেটেড স্টেশন থাকবে। চার বছরের মধ্যে এই প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে।

প্রকল্পের আনুমানিক ব্যয় ১০৬৭.৩৫ কোটি টাকা। প্রস্তাবিত এই সম্প্রসারিত করিডরের ফলে ২০২৯ সালের মধ্যে ২৩,৭০২ জন এবং ২০৪১ সালের মধ্যে ৫৮,০৫৯ জন যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

এই করিডর আমেদাবাদ ও গিফট অঞ্চলের মধ্যে সংযোগ আরও সুদৃঢ় করবে। প্রস্তাবিত করিডরের আশপাশে থাকা বিভিন্ন বহুজাতিক সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্য কেন্দ্রগুলি সরাসরি এর সুবিধা ভোগ করবে।

এছাড়া ব্যবসা, চাকরি ও শিক্ষার কারণে যাঁদের প্রতিদিন আমেদাবাদ ও গিফট অঞ্চলের মধ্যে য়াতায়াত করতে হয় তাঁরাও এর থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন।

এই প্রকল্পের সুবাদে নির্মাণ ক্ষেত্রে প্রায় ১,০০০টি কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। নির্মাণ পরবর্তী পর্যায়ে প্রায় আড়াইশো জনকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োগ করা হবে।

ভারত সরকার ও গুজরাট সরকারের যৌথ উদ্যোগের আওতায় এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড।

 

SC / SD /AG/


(রিলিজ আইডি: 2232231) ভিজিটরের কাউন্টার : 13