প্রধানমন্ত্রীরদপ্তর
অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রকাশিত:
20 FEB 2026 9:35AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐ রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেছেন :
“প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অরুণাচল প্রদেশের মানুষকে শুভেচ্ছা।
অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অরুণাচল প্রদেশ পরম্পরা ও প্রকৃতির মধ্যে বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানকার চেতনাসম্পন্ন এবং পরিশ্রমী মানুষ দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন। একইসঙ্গে, এই রাজ্যের বৈচিত্র্যময় আদিবাসী পরম্পরা আমাদের সমৃদ্ধিকে ত্বরান্বিত করছে।
আগামীদিনগুলিতে এই রাজ্য উন্নয়নকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা।”
SC/MP/DM
(রিলিজ আইডি: 2230679)
ভিজিটরের কাউন্টার : 44
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam