পরিবেশওঅরণ্যমন্ত্রক
কুনো জাতীয় উদ্যানে তিনটি চিতা শাবকের জন্ম হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী
প্রকাশিত:
18 FEB 2026 11:01AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
কুনো জাতীয় উদ্যানে আরও তিনটি চিতা শাবকের জন্ম হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব।
এক্স পোস্টে তিনি বলেছেন, এই তিনটি শাবক দক্ষিণ আফ্রিকা থেকে আসা গামিনীর সন্তান। এই নিয়ে ভারতের মাটিতে জন্মানো চিতা শাবকের সংখ্যা দাঁড়াল ২৭-এ। ভারতে মোট চিতার সংখ্যা ৩৮-এ দাঁড়াল। এই সাফল্যের পেছনে রয়েছে প্রোজেক্ট চিতার সঙ্গে জড়িত কর্মীদের অবদান।
বছর তিনেক আগে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চিতা নিয়ে আসার কর্মসূচির সূচনা হয়েছিল। ২০২২-২৩ সালে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে ২০টি চিতা ভারতে নিয়ে আসা হয়। ২০২২-এর ১৭ সেপ্টেম্বর ভিন দেশ থেকে আনা আটটি চিতাকে বনাঞ্চলে প্রবেশ করিয়ে দেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
SC/SD/DM
(রিলিজ আইডি: 2229993)
ভিজিটরের কাউন্টার : 3