তথ্যওসম্প্রচারমন্ত্রক
ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে মহারাষ্ট্রের চলচ্চিত্র শিল্পকে সহায়তা করছে এনএফডিসি
প্রকাশিত:
15 FEB 2026 4:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এনএফডিসি ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে মহারাষ্ট্রের প্রতিনিধিদের সহায়তা করছে। বার্লিনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বার্লিনআলে’র সঙ্গে ইউরোপিয়ান ফিল্ম মার্কেট অনুষ্ঠিত হচ্ছে। এখানে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন চলচ্চিত্রের বন্টন ও সহ-প্রযোজনার ক্ষেত্রে সিনেমা জগতের বিশিষ্টজনেরা আলাপ-আলোচনা করেন। ভারতের সৃজনশীলতা সম্পর্কে বিশ্বের দর্শকের কাছে সম্যক ধারণা পৌঁছে দিতে ওয়েভস বাজারের উদ্যোগে ভারত পর্বের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে, ভারতের সংস্কৃতি ও চলচ্চিত্র শিল্পকে বিশ্বের আঙিনায় পৌঁছে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র ফিল্ম স্টেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড রাজ্যের প্রাণবন্ত চলচ্চিত্র শিল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এই ফিল্ম মার্কেটে পৌঁছে দিচ্ছে। মহারাষ্ট্রকে চলচ্চিত্র নির্মাণ ও সাংস্কৃতিক আদানপ্রদানের আকর্ষণীয় স্থান হিসেবে উপস্থাপিত করা হচ্ছে। মুম্বাই শহরে দাদাসাহেব ফালকে চিত্র নগরীর আন্তর্জাতিক মানের পরিকাঠামো সম্পর্কে বিশদে জানানো হচ্ছে। মহারাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা মারাঠি সিনেমার সৃজনশীলতা এবং বাণিজ্যিক সম্ভাবনার দিকগুলিও তুলে ধরছেন। এনএফডিসি আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে ভারতের অবস্থানকে শক্তিশালী করে তুলতে এবং বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে মহারাষ্ট্রকে অংশীদার করতে তার দায়বদ্ধতার কথা আবারও জানিয়েছে।
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2228626)
ভিজিটরের কাউন্টার : 11