প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়ে যুব শক্তি এবং প্রযুক্তির উন্নয়নের প্রমাণ হিসেবে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের প্রশংসা করেছেন

প্রকাশিত: 16 FEB 2026 8:29AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬  ফেব্রুয়ারি ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের জন্য ভারতে একঝাঁক বিশ্বনেতা, উদ্ভাবক এবং বিশেষজ্ঞদের সমবেত হওয়ার ঘটনায় অত্যন্ত গর্ব প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন যে, এই শিখর সম্মেলন ভারতের যুব শক্তির প্রভূত সম্ভাবনা এবং বিশ্ব প্রযুক্তির মানচিত্রে দেশের ক্রমবর্ধমান উপস্থিতির একটি পরিস্কার প্রতিফলন।

প্রধানমন্ত্রী এক্স-এ এই উপলক্ষে একটি প্রাচীন সংস্কৃত স্তোত্র তুলে ধরেছেন :

“এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের কথা যে ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিটের জন্য সারা পৃথিবী থেকে ভারতে লোক আসছে। এর থেকে আমাদের দেশের যুব সমাজের সামর্থ্য বোঝা যায়। এই মুহূর্তটি এই কথাও প্রমাণ করে যে আমাদের দেশ বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং আন্তর্জাতিক উন্নয়নে নিশ্চিত অবদান রাখছে।

দানে তপসি শৌচং চ বিজ্ঞানং বিনয়ে নয়ে।
বিস্ময়ো ন হি কর্তব্যো বহুরত্না বসুন্ধরা।।”

 


SC/AP/NS….


(রিলিজ আইডি: 2228601) ভিজিটরের কাউন্টার : 6