প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী মহান সমাজ সংস্কারক শ্রী সন্ত সেওয়ালাল মহারাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন
প্রকাশিত:
15 FEB 2026 2:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহান সমাজ সংস্কারক শ্রী সন্ত সেওয়ালাল মহারাজের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।শ্রী মোদী বলেন, “সত্য, অহিংসা এবং উচ্চ নৈতিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিয়ে তিনি সমাজে এক নতুন চেতনার সঞ্চার করেছিলেন। তাঁর অনুপ্রেরণামূলক জীবন চিরকাল দেশের মানুষকে পথ দেখাবে”।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোষ্ট করেছেন:
"মহান সমাজ সংস্কারক শ্রী সন্ত সেওয়ালাল মহারাজের জন্মবার্ষিকীতে শত শত প্রণাম। সত্য, অহিংসা এবং উচ্চ নৈতিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিয়ে তিনি সমাজে নতুন চেতনার সঞ্চার করেছিলেন। তাঁর অনুপ্রেরণামূলক জীবন সর্বদা আমাদের দেশবাসীকে পথ দেখাবে।
জয় সেওয়ালাল!"
**
SC/SB/NS…
(রিলিজ আইডি: 2228453)
ভিজিটরের কাউন্টার : 5