প্রধানমন্ত্রীরদপ্তর
বর্ধিত যোগাযোগের মাধ্যমে সুস্থায়িত্ব, অর্থনৈতিক বৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভারত-সেশেলস যৌথ ভাবনা
প্রকাশিত:
09 FEB 2026 3:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেশেলস প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনি ৫ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ভারতে সরকারি সফরে।
রাষ্ট্রপতি হওয়ার ১০০ দিনের মধ্যে প্রেসিডেন্ট হারমিনির এই আনুষ্ঠানিক সফর বহু দিনের এবং বহুমুখী দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে, প্রসার ঘাটাতে এবং গভীর করতে ভারত এবং সেশেলসের দায়বদ্ধতার ইঙ্গিত। এই সরকারি সফরে অতিরিক্ত গুরুত্ব যোগ হয়েছে, কারণ এটাই সেশেলসের স্বাধীনতার ৫০ বছর এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর।
২০২৬-এর ৯ ফেব্রুয়ারিতে বৈঠকে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হারমিনি দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র বিষয় নিয়ে সার্বিক এবং ইতিবাচক আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী, প্রেসিডেন্ট হারমিনিকে অভিনন্দন জানিয়েছেন ২০২৫-এর অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে সাফল্যের জন্য। দুই নেতাই পুনরায় বলেছেন, যে ভারত এবং সেশেলস সমুদ্র পথে নিকট প্রতিবেশী হিসেবে বিশেষ এবং কালের পরীক্ষায় উত্তীর্ণ অংশীদারিত্ব উপভোগ করে, যা ইতিবাস এবং আত্মীয়তার ভিত্তির উপর স্থাপিত এবং যা গণতন্ত্র এবং বহুত্ববাদ সম্পর্কে দুই পক্ষের মূল্যবোধের দ্বারা লালিত। দুই নেতাই স্বীকার করেন যে সেশেলস-ভারত মৈত্রী মানবকেন্দ্রিক। পশ্চিম ভারতীয় সাগর অঞ্চলে নিরাপত্তা এবং স্থিরতায় তাদের ভূমিকাও স্বীকার করেছেন তাঁরা। ভারতের ভিশন মহাসাগরে সেসেলস একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেছেন দুই নেতা।
ভারত এবং সেশেলসের মানুষের মধ্যে ঐতিহাসিক সমৃদ্ধ যোগাযোগের উল্লেখ করে দুই নেতাই জোর দিয়েছেন দুই দেশের মানুষের নিরাপত্তা, সমৃদ্ধি এবং জীবনের মান বৃদ্ধিতে জাতীয় উন্নয়নে অগ্রাধিকারে একসঙ্গে কাজ করার জন্য।
প্রেসিডেন্ট হারমিনি বলেন, সেশেলস এবং এই অঞ্চলের আস্থাভাজন অংশীদার হিসেবে ভারতের ভূমিকার কথা। দীর্ঘদিনের সহায়তা এবং সহযোগিতার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিয়মিত উচ্চ পর্যায়ের রাজনৈতিক বৈঠক, সফর এবং আলোচনার গুরুত্ব স্বীকার করেছেন দুই নেতা। বিভিন্ন স্তরের রাজনৈতিক এবং আর্থ-সামাজিক যোগাযোগ আরও নিবিড় করতে রাজি হয়েছে দুই পক্ষ।
ঋণ, অনুদান, সক্ষমতাবর্ধন এবং হাইইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টস (এইআইসিডিপি)-র মাধ্যমে সেশেলসে উন্নয়ন এবং নিরাপত্তার প্রয়োজন ও প্রত্যাশা মেটাতে ভারতের দৃঢ় সহায়তার কথা স্বীকার করে নেন প্রেসিডেন্ট হারমিনি। দুই দেশের মধ্যে মানবকেন্দ্রিক উন্নয়ন অংশীদারিত্ব আরও বাড়াতে এবং গভীর করতে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার দায়বদ্ধতার কথা জানিয়েছেন দুই নেতা। ভারত ১৭৫ মিলিয়ন ডলারের ‘স্পেশাল ইকনোমিক প্যাকেজ’-এর ঘোষণা করে।
স্বাস্থ্য এবং প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে সহযোগিতা হিসেবে প্রধানমন্ত্রী মোদী যে ১০টি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট হারমিনি। সেশেলসে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার স্বীকৃতি দিতে দুই নেতাই সম্মত হন। প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে প্রশিক্ষণ কর্মসূচি এবং বিনিময় সফর রূপায়ণ করতে সম্মত হয়েছেন দুই নেতা। সেশেলসের প্রয়োজন মেটাতে ভারত থেকে চিকিৎসা বিশেষজ্ঞ, নার্স, প্যারামেডিক এবং প্রযুক্তিবিদ পাঠানো হবে। জনস্বাস্থ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে সফরের পাশাপাশি প্রাতিষ্ঠানিকস্তরে সংযোগ রাখা হবে। সেশেলসে একটি নতুন হাসপাতাল গড়তে একযোগে কাজ করা হবে। সেশেলসে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো বৃদ্ধি করতে কাজ করা হবে। ভারত থেকে গুণমান সম্পন্ন কমদামে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে প্রাতিষ্ঠানিকভাবে একযোগে কাজ করা হবে।
সেশেলসের প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে ভারতের লাগাতার সাহায্যের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট হারমিনি। ভারতে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সের মাধ্যমে সেশেলসের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সাইবার সিকিউরিটি এবং ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, সহযোগিতা এবং বিনিময়কে জোরদার করা হবে। ভারত থেকে ডেপুটেশনে বিশেষজ্ঞদের পাঠানো হবে সেশেলসে। সেদেশের বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে।
পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধিতে দায়বদ্ধতার কথা জানিয়েছে দুই পক্ষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং তার মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা হবে। সেশেলসের পাওয়ার গ্রিড ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহায়তা দিতে রাজি হয়েছে ভারত।
প্রেসিডেন্ট হারমিনি ভারতীয় কোম্পানি এবং ব্যবসাকে সেশেলসে লগ্নি করার আহ্বান জানান। দুই নেতাই স্বীকার করেন যে, সেশেলসে সরাসরি বিমান উড়ান চালু হওয়ায় ভারতীয় পর্যটকদের সংখ্যা বেড়েছে।
হাইড্রোগ্রাফি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে রাজি হয়েছেন দুই নেতা। যৌথ হাইড্রোগ্রাফিক সমীক্ষা চালানোর মাধ্যমে নীল অর্থনীতি বৃদ্ধি করতে সেশেলসের প্রয়াসে সাহায্য করবে ভারত।
প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট হারমিনি সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষাকে দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেছেন। সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে জোরালো সেশেলস-ভারত অংশীদারিত্ব এই অঞ্চলের সুস্থিরতা এবং নিরাপত্তাকে শক্তিশালী করতে পারে এবং দুই দেশের মানুষের সুখসমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
দুই নেতাই জানান, মুক্ত, উদার, নিরাপদ এবং সুরক্ষিত ভারত-মহাসাগর অঞ্চল নিশ্চিত করতে সেশেলস এবং ভারত দায়বদ্ধ থাকবে। জলদস্যু, মাদক পাচার, মানব পাচার, বেআইনি মৎস্য শিকার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের মোকাবিলা ছাড়াও সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করার সংকল্পের কথা জানান তাঁরা। পারস্পরিক স্বার্থ জড়িত বিষয়ে মতের আদানপ্রদান করতে নিবিড় যোগাযোগ রেখে কাজ করতে সম্মত হয়েছেন দুই নেতা। সেশেলসের অর্থনীতি, সংস্কৃতিতে ভারতীয় বংশোদ্ভুতদের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট হারমিনি।
আতিথেয়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট হারমিনি, প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি সময় করে সেশেলসে সরকারি সফর করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানান।
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2225601)
ভিজিটরের কাউন্টার : 8