প্রধানমন্ত্রীরদপ্তর
মালয়েশিয়ার ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশিত:
08 FEB 2026 2:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মালয়েশিয়ার প্রথমসারির চার শিল্প নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। তিনি পেট্রোনাসের প্রেসিডেন্ট এবং গ্রুপ সিইও, বার্জায়া কর্পোরেশন বারহাদ-এর প্রতিষ্ঠাতা, খাজানাহ ন্যাশনাল বারহাদ ম্যানেজিং ডায়রেক্টর, পিশন ইলেক্ট্রনিক্সের প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠক করেন।
ভারত এবং মালয়েশিয়ার মধ্যে বি-২-বি সম্পর্ক বৃদ্ধি পাওয়ার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিকাশ যাত্রায় মালয়েশিয়ার কোম্পানিগুলি আগ্রহ দেখাচ্ছে। ভারতে সাম্প্রতিককালে ব্যবসায় স্বাচ্ছন্দ্য, নীতিগত ও সুস্থায়ী বাণিজ্য-বান্ধব পরিবেশের পাশাপাশি ব্যবসার সম্ভাব্য ফলশ্রুতি নিয়ে তাঁদের মধ্যে আস্থাবোধ এই ইতিবাচক বাতাবরণ গড়ে উঠেছে। পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল প্রযুক্তি, সেমি-কন্ডাক্টর, কৃত্রিম মেধা, স্বাস্থ্য পরিষেবা প্রভৃতি ক্ষেত্রে ভারতের নানা সুযোগকে মালয়েশিয়ার ব্যবসায়ীদের কাজে লাগাতে উৎসাহিত করেন। এ প্রসঙ্গে ৭ ফেব্রুয়ারি, ২০২৬ কুয়ালালামপুরে দশম ভারত-মালয়েশিয়া সিইও ফোরামের বৈঠকের আলোচনা উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গভীরতা দেবে বলে শ্রী মোদী আশা ব্যক্ত করেছেন।
বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে ভারত সরকার যে সমস্ত সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, মালয়েশিয়ার শিল্প নেতৃত্ব তার প্রশংসা করেছে। ভারতে তাঁদের ব্যবসায়িক কাজকর্ম আরও প্রসারিত করতে চান তাঁরা। ভারতীয় শিল্প সংস্থাগুলির সঙ্গে যৌথ এবং পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রেও তাঁরা উৎসাহী বলে জানিয়েছেন।
SC/AB/DM
(রিলিজ আইডি: 2225360)
ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam