বিদ্যুৎমন্ত্রক
azadi ka amrit mahotsav

এনটিপিসি পরমাণু বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছে

প্রকাশিত: 05 FEB 2026 1:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৬

 

ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে এনটিপিসি ২০৪৭ সালের মধ্যে ৩০ গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে যেসব প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সেগুলি হল-

এনটিপিসি যৌথ উদ্যোগ হিসেবে অণুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেড (এএসএইচভিআইএনআই) এবং নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া রাজস্থানের বাঁশওয়ারা  জেলায় ৪x৭০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যে এগোচ্ছে। একে বলা হচ্ছে মাহি বাঁশওয়ারা রাজস্থান অ্যাটোমিক পাওয়ার প্রজেক্ট। 

এনটিপিসি লিমিটেড একটি সম্পূর্ণ নিজস্ব পরমাণু সাবসিডিয়ারি গড়ে তুলেছে যার নাম হল, এনটিপিসি পরমাণু উর্জা নিগম লিমিটেড প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর কোম্পানি আইনের অধীন ০৭.০১.২০২৫-এ তা অন্তর্ভুক্ত হয়। 

উল্লিখিত ৩০ গিগাওয়াট পরমাণু বিদ্যুত ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ শক্তি উৎপাদনে সরকারি লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবে  হাতে নেওয়া হয়েছে। 

এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা স্বার্থে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে। 

এছাড়াও এনটিপিসি লিমিটেড তার যৌথ উদ্যোগ, অশ্বিনীর মাধ্যমে রাজস্থানের বাঁশওয়ারা জেলায় ৪X৭০০ মেগাওয়াট পরমাণু শক্তি উৎপাদন প্রক্রিয়া চালুর প্রক্রিয়া হাতে  নিয়েছে। ২০৩২-৩৩ অর্থবছরের মধ্যেই এক্ষেত্রে প্রাথমিক লক্ষ্য হিসেবে প্রথম ৭০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদন পরীক্ষা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

লোকসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ নায়েক। 

 

SC/AB/ NS…


(রিলিজ আইডি: 2223918) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी