পরিবেশওঅরণ্যমন্ত্রক
ভেষজ উদ্ভিদের মূল উৎপাদককে শংসাপত্র প্রদানে সরকার ডিজিটাল পোর্টাল চালু করেছে
প্রকাশিত:
05 FEB 2026 9:07AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৬
পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রকের অধীন বিধিবদ্ধ সংস্থা হিসেবে জাতীয় জৈব বৈচিত্র্য কর্তৃপক্ষ (এনবিএ) একটি ডিজিটাল পোর্টাল চালু করেছে যার মাধ্যমে ভেষজ উদ্ভিদের মূল উৎপাদনকারীকে শংসাপত্র প্রদান ও ছাড় সংক্রান্ত অন্যান্য সুবিধা পাওয়া যেতে পারে।
এই পোর্টালটি এক জানলা ব্যবস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আবেদনপত্রের প্রক্রিয়াকরণ সহ ভেষজ উদ্ভিদের মূল উৎপাদনকারীকে শংসাপ্রদানের কাজও সম্পন্ন হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে https://absefiling.nbaindia.in/এই লিঙ্কে ক্লিক করুন।
জৈব বৈচিত্র্য (সংশোধন) আইন ২০২৩ সংসদে পাশ হওয়ার পর MoEFCC ২০২৪ এবং ২০২৫ সালে জৈব বৈচিত্র্য সংক্রান্ত নিয়মাবলী বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে।
সংশোধিত আইনের সংস্থান মোতাবেক আয়ুষ ক্ষেত্র, বীজ খাত, গবেষণা সংস্থাসমূহ, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক প্রমুখ অংশীদারদের পদ্ধতিগত নানা প্রয়োজন বিষয়ে ২০২৪ এবং ২০২৫ সালে জৈব বৈচিত্র্য সংক্রান্ত নিয়মাবলী বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়।
যাঁদের হাত ধরে মূল ভেষজ উদ্ভিদ চাষ গড়ে উঠছে তাঁদের ডিজিটাল প্ল্যাটফর্ম মারফত বৈদ্যুতিন শংসাপত্র প্রদানে সংস্থান সংশোধিত নিয়মাবলীতে রাখা হয়েছে।
SC/AB/ NS…
(রিলিজ আইডি: 2223914)
ভিজিটরের কাউন্টার : 2