রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৬-২৭ এর কেন্দ্রীয় বাজেটে যাত্রী-স্বার্থবাহী রেলের আধুনিকীকরণ, সুরক্ষা বৃদ্ধি এবং সর্বাঙ্গীন আঞ্চলিক বিকাশের উপর গুরুত্ব

প্রকাশিত: 03 FEB 2026 7:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ ফেরুয়ারি, ২০২৬ 

 

দেশজুড়ে রেলের উন্নয়নে গতি আনতে কেন্দ্রীয় বাজেটে রেল যোগাযোগ ব্যবস্থাকে মজবুত করা, যাত্রী সুরক্ষা বৃদ্ধি, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং ফ্রেট নেটওয়ার্কের সম্প্রসারণের উপর জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি, আর্থিক অগ্রগতির চালিকাশক্তি হিসেবে রেলের সর্বাঙ্গীন উন্নয়নের অঙ্গীকার রয়েছে এই বাজেটে। 
প্রস্তাবিত বারাণসী-শিলিগুড়ি করিডর উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ধর্মীয়, শিক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত কেন্দ্রগুলিকে যুক্ত করবে। এছাড়া, বারাণসী  ভায়া পাটনা থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই-স্পিড রেল করিডরের মাধ্যমে মাত্র ২ ঘন্টা ৫৫ মিনিটে দুই শহরের মধ্যে যাতায়াত করা যাবে। এই যোগাযোগ ব্যবস্থার ফলে উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন ও আর্থিক কর্মকাণ্ড মজবুত হবে।

পাশাপাশি, এই প্রকল্পের ফলে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং বাজারের পাশাপাশি স্থানীয় শিল্পোদ্যোগ চাঙ্গা হবে।  উল্লেখযোগ্য হ’ল, ৪০ কিলোমিটারের আন্ডারগ্রাউন্ড রেল করিডর গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করবে। পরিকল্পনা অনুযায়ী, আন্ডারগ্রাউন্ড রেল লাইন বসানোর পাশাপাশি, বর্তমানে চালু থাকা লাইনগুলিকে ৪টি লাইনে পরিণত করা হবে। 


রেল পরিকাঠামোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য এবারের বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ২০০৯-১৪ পর্বের ৪ হাজার ৩৮০ কোটি টাকা থেকে তিনগুণ বাড়িয়ে ২০২৬-২৭ এ ১৪ হাজার ২০৫ কোটি টাকা করা হয়েছে। এই ঐতিহাসিক বিনিয়োগের ফলে বর্তমানে চলতে থাকা প্রকল্পগুলির মোট আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ৯২ হাজার ৯৭৪ কোটি টাকা। 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2223031) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , Marathi , हिन्दी , Odia , Telugu , Kannada , Malayalam