প্রধানমন্ত্রীরদপ্তর
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
প্রকাশিত:
26 JAN 2026 8:19AM by PIB Kolkata
২৬ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের সম্মান, গৌরব ও মর্যাদার প্রতীক হিসেবে প্রজাতন্ত্র দিবস যেন দেশের সকল নাগরিকের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্দীপনা সঞ্চার করে। তিনি আশা প্রকাশ করেন, এই জাতীয় উৎসব বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের সম্মিলিত সংকল্পকে আরও সুদৃঢ় করবে।
এক্স হ্যান্ডেলে লেখা এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন—
“সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের গৌরব ও মর্যাদার প্রতীক এই জাতীয় মহাপর্ব যেন আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা নিয়ে আসে। বিকশিত ভারতের সংকল্প আরও সুদৃঢ় হোক, এই কামনা করি।”
SC/PK
(রিলিজ আইডি: 2219902)
ভিজিটরের কাউন্টার : 42
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam