প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী অসমের কালিয়াবরে ৬,৯৫০ কোটি টাকার বেশি মূল্যের কাজিরাঙা এলিভেটেড করিডর প্রজেক্টের ভূমিপূজনের কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন
প্রকাশিত:
18 JAN 2026 5:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসমের কালিয়াবরে ৬,৯৫০ কোটি টাকার বেশি মূল্যের কাজিরাঙা এলিভেটেড করিডর প্রজেক্টের ভূমিপূজনে তাঁর অংশগ্রহণের কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
এক্স-এ একগুচ্ছ পোস্টে শ্রী মোদী লিখেছেন:
“কাজিরাঙা এলিভেটেড করিডরের শিলান্যাস প্রভূত গর্বের এবং সুযোগ পাওয়ার বিষয়। এটি বন্যপ্রাণের সুরক্ষা নিশ্চিত করবে এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রয়াসকে শক্তিশালী করবে।”
“কালিয়াবর এবং সমগ্র অসমের মানুষের উৎসাহ থেকে এটা স্পষ্ট যে রাজ্যের উন্নয়নের জন্য এগিয়ে আসা ডাবল ইঞ্জিন এনডিএ সরকারের উপর তাদের কতটা জোরালো বিশ্বাস।”
“কংগ্রেস সব জায়গায় প্রত্যাখ্যাত হচ্ছে।
তারা মহারাষ্ট্রের বড় বড় শহরে অনুষ্ঠিত নির্বাচনে পুরোপুরি মুছে গেছে, কারণ তাদের কোনো উন্নয়নের কর্মসূচি ছিল না।
এই ধরনের কংগ্রেস দল কখনো কাজিরাঙা অথবা অসম কারো জন্যই কোনো কল্যাণকর কাজ করতে পারে না।”
“কালিয়াবর থেকে নুমালিগড় পর্যন্ত যে এলিভেটেড করিডর তৈরি করা হচ্ছে, সেটি যোগাযোগের উন্নতি ঘটাবে, বন্যপ্রাণের সুরক্ষা দেবে এবং পর্যটনের উন্নতি করবে।”
“অসমকে সড়কপথ, রেলপথ, আকাশপথ এবং জলপথের মাধ্যমে যুক্ত করতে আমরা কোনো চেষ্টারই ত্রুটি করছি না।”
“কংগ্রেসের একটাই নীতি – অনুপ্রবেশকারীদের রক্ষা করা এবং ক্ষমতা দখল করা।
কিন্তু আমি আত্মবিশ্বাসী যে, কংগ্রেস এই খারাপ মনোবৃত্তির জন্য অসম ভূমি থেকে জোরালো জবাব পাবে।”
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2216036)
ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada