প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২০২৫ ফিডে বিশ্ব ব়্যাপিড দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য কোনেরু হাম্পি-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 29 DEC 2025 3:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২৫

 



প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দোহায় ফিডে বিশ্ব ব়্যাপিড দাবা প্রতিযোগিতায় মহিলা বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে দারুণভাবে শেষ করা কোনেরু হাম্পি-কে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

“দোহায় ফিডে বিশ্ব ব়্যাপিড দাবা প্রতিযোগিতার মহিলা বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে দারুণভাবে শেষ করা হাম্পি-র জন্য গর্বিত। খেলার প্রতি তার নিষ্ঠা প্রশংসাযোগ্য, তাকে জানাই ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।”


SC/AP/SKD


(রিলিজ আইডি: 2209470) ভিজিটরের কাউন্টার : 37