প্রকাশিত:
26 DEC 2025 11:46AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন জি-র প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।
এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন জি-র প্রয়াণে শোকাহত। ত্রিপুরার অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এই শোকের সময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।”
SC/MP/NS