প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নিজের কুরুক্ষেত্র সফরের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরলেন
প্রকাশিত:
25 NOV 2025 11:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ নভেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্রে তাঁর সফরের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরলেন। সেখানে তিনি ভগবান কৃষ্ণের পবিত্র শঙ্খ ‘পাঞ্চজন্য’-এর নামাঙ্কিত একটি স্মারকের উদ্বোধন করেন। এর পর মহাভারতের বিভিন্ন আখ্যানের বর্ণনা সমৃদ্ধ স্থাপনার সংগ্রহালয় অনুভব কেন্দ্র ঘুরে দেখেন। নবম শিখ গুরু তেগ বাহাদুর জির ৩৫০ তম আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। শ্রীমদ্ভগবদ গীতার সঙ্গে সম্পর্কিত বলে বর্ণিত ব্রহ্ম সরোবরে পুজোও দেন প্রধানমন্ত্রী।
এই সফরের একাধিক ভিডিও প্রধানমন্ত্রী এক্স পোস্ট করেছেন।
SC/AC/AS
(রিলিজ আইডি: 2197636)
ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam