প্রধানমন্ত্রীরদপ্তর
তামিলনাড়ুর কোয়েম্বাটোরে সাউথ ইন্ডিয়া ন্যাচরাল ফার্মিং সামিট ২০২৫-এর নানা ঝলক ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
19 NOV 2025 10:42PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ নভেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটোরে সাউথ ইন্ডিয়া ন্যাচরাল ফার্মিং সামিট ২০২৫-এর নানা ঝলক ভাগ করে নিয়েছেন।
এক্স সমাজ মাধ্যমে পৃথক পৃথক পোস্টে শ্রী মোদী লিখেছেন,
“কোয়েম্বাটোরে স্বাগত সবসময়ই বিশেষ অর্থরঞ্জিত। এই জাগ্রত শহরে মানুষের আন্তরিকতা, ভালোবাসা এবং আশীর্বাদ চিরদিন আমার মনের স্মৃতি কোঠায় ধরা থাকবে।”
“বিগত ১১ বছরে ভারতীয় কৃষি ক্ষেত্রে অন্যতম যে সর্ববৃহৎ রূপান্তর প্রত্যক্ষ করা গেছে, তা হল আমাদের যুব সম্প্রদায় এই ক্ষেত্রে জন্য নানাবিধ সম্ভাবনা প্রত্যক্ষ করছেন।”
“আমি খুশি যে, কেবল ১ বছরেই দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষক প্রাকৃতিক চাষে জাতীয় উদ্দেশ্য পূরণে সংযুক্ত হয়েছেন।”
“তামিলনাড়ু সহ সমগ্র দক্ষিণ ভারতে আমাদের কৃষকরা প্রতিনিয়ত প্রাকৃতিক চাষবাস করছেন। তাঁদের এই প্রয়াস সমগ্র রাষ্ট্রের কাছে অনুপ্রেরণাস্বরূপ।”
“প্রাকৃতিক চাষ প্রকৃত বিজ্ঞান নির্ভর আন্দোলনের রূপ নিক, তা আমাদের সুনিশ্চিত করতে হবে। এটাই এ সংক্রান্ত আমার বিশেষ আবেদন।”
“কোয়েম্বাটোরে সাউথ ইন্ডিয়া ন্যাচরাল ফার্মিং সামিট ২০২৫ এক বিশেষ কার্যক্রম। প্রাকৃতিক চাষের মতো প্রাসঙ্গিক বিষয়ে শ্রেষ্ঠ প্রক্রিয়া কি হওয়া উচিত, তা নিয়ে আলোচনা এবং মত বিনিময়কে এই অনুষ্ঠান অনুপ্রাণিত করছে। এক্ষেত্রে আমাদের কৃষকরা যে উদ্ভাবনী কাজ করছেন, তা দেখতে পাওয়া প্রকৃতই আনন্দের।”
SC/AB/CS
(रिलीज़ आईडी: 2192053)
आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam