প্রধানমন্ত্রীরদপ্তর
গত সাত বছরে আয়ুষ্মান ভারতের কারণে দেশজুড়ে এক সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার সূচনা প্রসঙ্গে লেখা একটি নিবন্ধ প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন
প্রকাশিত:
23 SEP 2025 1:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডার লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। একটি সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার জন্য গত সাত বছর ধরে আয়ুষ্মান ভারত দেশে জন আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসেছে সেটিই এই নিবন্ধে স্থান পেয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে:
“আয়ুষ্মান ভারতের সাত বছর ─ এক প্রতিশ্রুতি থেকে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার জন আন্দোলন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JPNadda-র লেখা এই নিবন্ধটি পড়লে জানা যাবে কীভাবে এই পরিবর্তন ঘটেছে। প্রত্যেক নাগরিককে স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দেওয়ার যে সংকল্প সরকার নিয়েছিল তা কতটা বাস্তবায়িত হয়েছে, এই নিবন্ধ পড়লে সেই বিষয়টি জানা যাবে।”
SC / CB /AG
(রিলিজ আইডি: 2170196)
ভিজিটরের কাউন্টার : 21
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam