প্রকাশিত:
06 SEP 2025 9:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর ২০২৫
গায়ানার সাধারণ ও আঞ্চলিক নির্বাচনে অনন্য সাফল্যের জন্য প্রেসিডেন্ট ইরফান আলিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স পোস্টে এক বার্তায় তিনি বলেছেন:
"সাধারণ এবং আঞ্চলিক নির্বাচনে অসাধারণ সাফল্যের জন্য প্রেসিডেন্ট ইরফান আলিকে আন্তরিক অভিনন্দন। দুই দেশের মানুষের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধনের ওপর গড়ে ওঠা ভারত - গায়ানার অংশীদারিত্বকে আরও মজবুত করার দিকে তাকিয়ে রয়েছি।"
@presidentaligy
SC/MP/AS