প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কার্গিল বিজয় দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত: 26 JUL 2025 8:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কার্গিল বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, "এই অনুষ্ঠান আমাদের ভারতমাতার সেই সাহসী সন্তানদের অতুলনীয় শৌর্য এবং বীরত্বের কথা মনে করিয়ে দেয় যারা দেশের গর্ব রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন",  

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক্স মাধ্যমে বলেন: 

“দেশবাসীকে কারগিল বিজয় দিবসের অনেক শুভকামনা। এই অনুষ্ঠান আমাদের ভারতমাতার সেই সাহসী সন্তানদের অতুলনীয় শৌর্য এবং বীরত্বের কথা মনে করিয়ে দেয় যারা দেশের গর্ব রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। মাতৃভূমির জন্য তাদের এই আত্মবলিদান সব প্রজন্মকেই প্রেরণা যোগাবে। জয়হিন্দ!”

 

SC/PM/NS


(রিলিজ আইডি: 2148961) ভিজিটরের কাউন্টার : 16