প্রকাশিত:
30 JUN 2025 2:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে এক কারখানায় অগ্নি বিপর্যয়ে জীবনহানির ঘটনায় আজ শোকপ্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে :
“তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে এক কারখানায় অগ্নি বিপর্যয়ে জীবনহানির ঘটনায় শোকাহত। যাঁরা নিজেদের আপনজনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।
প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী @narendramodi”
SC/AB/DM.