প্রকাশিত:
10 JUN 2025 9:47AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুন ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, বিগত ১১ বছরে ভারত নিজের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব বিকাশ প্রত্যক্ষ করেছে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আধুনিকীকরণ ও স্বনির্ভরতার ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ নিশ্চিত করায় দেশের মানুষ যে অবিচল দৃঢ়তার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত গর্বের বিষয় বলে প্রধানমন্ত্রী মনে করেন।
মাইগভইন্ডিয়া-র পক্ষ থেকে একটি এক্স পোষ্টের প্রতিক্রিয়ায় একথা বলেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/AS