স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

পোপ ফ্রান্সিসের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন

প্রকাশিত: 21 APR 2025 10:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ এপ্রিল ২০২৫

 

পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে ভারতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। 

মঙ্গলবার ২২ এপ্রিল এবং বুধবার ২৩ এপ্রিল রাষ্ট্রীয় শোক পালিত হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার দিন একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। 

রাষ্ট্রীয় শোক পালনের সময় দেশে যেসমস্ত ভবনে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কোন সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। 


SC/SS/AS


(রিলিজ আইডি: 2123381) ভিজিটরের কাউন্টার : 65
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Telugu , Malayalam