যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশেষ ডাকটিকিট প্রকাশ করলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু

प्रविष्टि तिथि: 01 APR 2025 5:31PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১ এপ্রিল,  ২০২৫

 

রিজার্ভ ব্যাঙ্কের ৯০-তম বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ মুম্বইয়ে ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবীশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপতি তাঁর ভাষণে দেশের আর্থিক ক্ষেত্রের নিয়ন্ত্রণ এবং তাকে আরও শক্তিশালী ও সুস্থিত করে তোলার ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকার প্রশংসা করেন। দেশের অর্থনৈতিক বিকাশে রিজার্ভ ব্যাঙ্ক গতি সঞ্চার করছে বলে মন্তব্য করেন তিনি। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, রিজার্ভ ব্যাঙ্ক দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে মজবুত রাখার পাশাপাশি এর আর্থিক চালচিত্রের রূপদান করছে। অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, দেশ জুড়ে ১ লক্ষ ৬৫০০০ ডাক ঘরের মাধ্যমে ডাক ঘর সঞ্চয় প্রকল্প, দেশের মানুষের সঞ্চয়ে অসামান্য অবদান রাখছে। 

১৯৩৫ সালের ১ এপ্রিল কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল। দেশের অর্থনৈতিক সুদৃঢ়তা, সুস্থিতি ও বিকাশের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অসামান্য ভূমিকা পালন করে। দেশের আর্থিক নীতি, মুদ্রা ব্যবস্থাপনা, সরকারি ঋণ ব্যবস্থাপনা এবং আর্থিক বিধি প্রণয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, গ্রাহক সচেতনতা এবং অর্থনৈতিক সাক্ষরতার প্রসারেও রিজার্ভ ব্যাঙ্ক অগ্রণী ভূমিকা পালন করে। 

এই ডাকটিকিটে ভারতের অর্থনৈতিক বিকাশে এই প্রতিষ্ঠানের অসামান্য অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে। কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম সদর দপ্তর ভবনের ছবি রয়েছে এখানে। এরই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের নয় দশকের যাত্রাপথ উপলক্ষ্যে বিশেষ লোগো ডাকটিকিটে স্থান করে নিয়েছে। তাতে লেখা রয়েছে ‘সুস্থিতি, বিশ্বাস, বিকাশ’। 


SC/SD/NS…


(रिलीज़ आईडी: 2117880) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Malayalam