প্রকাশিত:
02 JAN 2025 6:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জানুয়ারি, ২০২৫
নিউ অরলিয়েন্সের জঙ্গী হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে আজ তার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “নিউ অরলিয়েন্সের কাপুরুষোচিত জঙ্গী হামলাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা হতাহতদের পাশে রয়েছি এবং তাঁদের জন্য প্রার্থনা করছি। এই মর্মান্তিক সঙ্কটকাল কাটিয়ে ওঠার জন্য তাঁরা শক্তি লাভ করুন”।
SC/AC/SB