প্রধানমন্ত্রীরদপ্তর
রাম বিলাস পাসওয়ানের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
প্রকাশিত:
08 OCT 2024 2:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাম বিলাস পাসওয়ানজির প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, শক্তিশালী এবং বিকশিত ভারত নির্মাণ এবং দরিদ্র মানুষের ক্ষমতায়নে নিবেদিত প্রাণ রাম বিলাসজি ছিলেন একজন অসাধারণ নেতা।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং ভারতের শীর্ষস্থানীয় নেতাদের অন্যতম রাম বিলাস পাসওয়ানজির প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানাই। শক্তিশালী এবং বিকশিত ভারত নির্মাণ এবং দরিদ্র মানুষের ক্ষমতায়নে নিবেদিত প্রাণ রাম বিলাসজি ছিলেন একজন অসাধারণ নেতা। বেশ কয়েক বছর তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। বিভিন্ন বিষয়ে তাঁর সুগভীর বিবেচনাপ্রসূত মতামত থেকে আমি আজ বঞ্চিত”।
PG/AC/SB
(রিলিজ আইডি: 2063407)
ভিজিটরের কাউন্টার : 65
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam