প্রধানমন্ত্রীরদপ্তর
হাতিদের রক্ষা করতে মানুষের সর্বাত্মক প্রসায়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
প্রকাশিত:
12 AUG 2024 9:30AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ আগস্ট, ২০২৪
বিশ্ব হস্তী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হাতিদের রক্ষা করতে মানুষের সর্বাত্মক প্রয়াসের প্রশংসা করেছেন। হাতিরা যাতে বসবাসের উপযোগী জায়গা পায় তা নিশ্চিত করতে সবরকম সহায়তা দিতে দায়বদ্ধতার কথাও জানিয়েছেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী আমাদের সংস্কৃতি এবং ইতিহাসে হাতির মূল্য এবং তার গুরুত্বও তুলে ধরেছেন। গত কয়েক বছর ধরে হাতিদের সংখ্যা বৃদ্ধিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক্সে পোস্ট করেছেন;
“বিশ্ব হস্তী দিবস হাতিদের রক্ষায় মানুষের সর্বাত্মক প্রয়াসের প্রশংসা করার দিন। একই সঙ্গে আমরা হাতিদের বসবাসের উপযোগী জায়গা করে দিতে আমাদের দায়বদ্ধতা আরও একবার প্রকাশ করছি। ভারতে আমাদের কাছে হাতি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গেও সম্পৃক্ত। এবং এটা খুশির বিষয় যে গত কয়েক বছর ধরে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”
PG/AP/SKD
(রিলিজ আইডি: 2044807)
ভিজিটরের কাউন্টার : 74
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam