প্রকাশিত:
29 JUN 2024 1:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুন, ২০২৪
পবিত্র অমরনাথ যাত্রার শুভ সূচনা উপলক্ষে সকল তীর্থযাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন :
“পবিত্র অমরনাথ যাত্রার শুভারম্ভ উপলক্ষে সকল তীর্থযাত্রীকে জানাই আমার আন্তরিক শুভ কামনা। তুষার দেবতার দর্শন ও পূজার্চনা এবং যে সমস্ত শিবভক্ত এই যাত্রার সঙ্গে যুক্ত, তাঁদের সকলের মধ্যেই নতুন উৎসাহ সঞ্চারিত হোক। তুষার লিঙ্গের কৃপায় সকল পুণ্যার্থীর কল্যাণ হোক, এই কামনা জানাই। জয় বাবা তুষারনাথ!”
PG/SKD/DM