জলশক্তি মন্ত্রক
জলশক্তি মন্ত্রক মাস কমিউনিকেশন ইন্টার্নশিপ কর্মসূচি ঘোষণা করেছে
প্রকাশিত:
31 MAY 2024 1:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মে, ২০২৪
জলশক্তি মন্ত্রকের আওতায় জল সম্পদ, নদী উন্নয়ন দপ্তর এবং গঙ্গা পুনরুজ্জীবন দপ্তর মাস কমিউনিকেশন ইন্টার্নশিপ কর্মসূচি ঘোষণা করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ভারতে মাস কমিউনিকেশনের বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণারত স্কলার এবং স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের ইন্টার্ন হিসেবে যুক্ত করায় এর উদ্দেশ্য।
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় নির্বাচিত ছাত্রছাত্রীদের স্বল্পকালীন সময়ের জন্য বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে দপ্তরের কাজকর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় যুক্ত করা হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাস কমিউনিকেশন বা সাংবাদিকতা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক হয়েছেন, অথবা যারা এক্ষেত্রে স্নাতকোত্তর বা ডিপ্লোমা করছেন, নির্দেশিকার শর্ত মাফিক তারা এক্ষেত্রে যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
এই ইন্টার্নশিপের সময়কাল ৬-৯ মাস। নির্বাচিত ছাত্রছাত্রীদের মাসিক ১৫,০০০ টাকা সাম্মানিক এবং সাফল্যের সঙ্গে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পর তাদের শংসাপত্র প্রদান করা হবে। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৯ জুন ২০২৪। এই ইন্টার্নশিপে যোগ দিতে আগ্রহীরা https://mowr.nic.in/internship/ - এই লিঙ্ক থেকে অনলাইন আবেদনপত্র পেতে পারেন। বিস্তারিত জানতে https://jalshakti-dowr.gov.in/- এই লিঙ্কে ক্লিক করুন।
PG/AB/NS….
(রিলিজ আইডি: 2022360)
ভিজিটরের কাউন্টার : 118