প্রকাশিত:
05 NOV 2023 10:22PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ নভেম্বর, ২০২৩
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করায় ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
তিনি আজ বিরাট কোহলীর দারুন ইনিংস-এরও প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন:
“আমাদের ক্রিকেট দল আজ আবারও জিতল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ খেলায় দলকে অভিনন্দন। অপূর্ব দলগত প্রয়াস।
বিরাট কোহলী আজ দারুন ইনিংস খেলায় দল তাঁকে জন্মদিনের সুন্দর উপহার দিয়েছে।”
PG/AB/NS