প্রধানমন্ত্রীরদপ্তর
দিল্লির মেট্রোর যাত্রী সংখ্যা প্রাক-কোভিড স্তরকে ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
01 SEP 2023 8:18AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর, ২০২৩
দিল্লি মেট্রোর প্রাত্যহিক যাত্রী সংখ্যা বাড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন।
এক এক্স বার্তায় কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, দিল্লি মেট্রোর প্রাত্যহিক যাত্রী সংখ্যা প্রাক-কোভিড স্তরকে ছাড়িয়ে চিরকালীন উচ্চতায় পৌঁছেছে। ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি দিল্লি মেট্রোতে যাত্রী সংখ্যা ছিল ৬৬ লক্ষ ১৮ হাজার ৭১৭। ২০২৩ সালের ২৮ অগাস্ট যাত্রী সংখ্যা হয়েছে ৬৮ লক্ষ ১৬ হাজার ২৫২।
এর উত্তরে প্রধানমন্ত্রী তাঁর এক্স বার্তায় বলেছেন;
“দারুন খবর। আমাদের শহরগুলিতে যাতে আধুনিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণ পরিবহন ব্যবস্থা সুনিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ চালিয়ে যাবে।”
AC/SD/SKD
(রিলিজ আইডি: 1954002)
ভিজিটরের কাউন্টার : 142
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam