প্রকাশিত:
29 JAN 2023 9:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ জানুয়ারী, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িশা সরকারের মন্ত্রী নব কিশোর দাসের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক ট্যুইটবার্তায় বলেন; “ওড়িশা সরকারের মন্ত্রী নব কিশোর দাসের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি মর্মাহত। দু:খের এই মুহুর্তে আমি তাঁর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি”।
AC / PM/AG