যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

বেঙ্গালুরুতে ২০২১এর খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার প্রাক্কালে শ্রী অনুরাগ ঠাকুর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন

প্রকাশিত: 24 APR 2022 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ২৪ এপ্রিল, ২০২২

                       

কেন্দ্রীয় ক্রীড়া যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ জৈন বিশ্ববিদ্যালয় গ্লোবাল ক্যাম্পাসে উপস্থিত হন। এখানে মল্লখাম্বা ও যোগাসন সহ ১৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এই ক্রীড়া প্রতিযোগিতা যাতে তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে্র পর্যালোচনা করেন। তিনি বলেন, ক্রিকেট খেলার সময় তিনি দেখেছেন এই বিশ্ববিদ্যালয় এবং কর্ণাটক রাজ্য সরকার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি যখন ক্রিকেট খেলতেন সেইসময় বিহারের দ্বারভাঙ্গা ও সমস্তিপুরেও তিনি টুর্নামেন্ট খেলতে গেছেন। খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার সচেষ্ট। উদীয়মান ক্রীড়া প্রতিভাদের মন্ত্রী পরামর্শ দেন খেলায় স্পোর্টসম্যানশিপ বজায় রাখতে হবে। তারা তাদের সাফল্যের জন্য কোনোরকমের ওষুধ যাতে ব্যবহার না করেন তিনি সে বিষয়েও পরামর্শ দিয়েছেন। এ কারণে এই ক্রীড়া প্রতিযোগিতায় ‘নাডা তরুণ ক্রীড়াবীদদের নানা ওষুধের বিষয়ে পরামর্শ দেবে। এসআরএম বিশ্ববিদ্যালয়ের ভলিবল টিমের সদস্য এস সন্তোষ মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর  জানান, শ্রী ঠাকুর তাঁদের কঠোর পরিশ্রমের পরামর্শ দিয়েছেন। একজন মন্ত্রীর এভাবে খোঁজ-খবর নেওয়া তাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।  

শ্রী ঠাকুর যখন ভলিবল মাঠে উপস্থিত হন সেইসময় ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। মহিলা বিভাগে  হিমাচলপ্রদেশের এইচআরএম বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলা হচ্ছিল। অন্য দিকে পুরুষ বিভাগে  চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয় ও অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল। . মন্ত্রী উপস্থিত সব দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।  

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1819696) ভিজিটরের কাউন্টার : 177
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Odia , Tamil , Telugu , Kannada