স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

৪ লক্ষ ৮২ হাজারেরও বেশি মানুষ বৃহস্পতিবার আয়ুষ্মান ভারত ব্লক স্তরীয় স্বাস্থ্য মেলায় যোগ দেন; সারা দেশ জুড়ে চতুর্থ দিনে ৫৮৭টি ব্লকে স্বাস্থ্য মেলার আয়োজন

প্রকাশিত: 22 APR 2022 12:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২২

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ১৬-২২ এপ্রিল পর্যন্ত আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও রোগী কল্যাণ কেন্দ্রের চতুর্থ বার্ষিকী উদযাপন করছে। চতুর্থ বার্ষিকীতে সারা দেশ জুড়ে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রীরা, সাংসদ ও বিধায়কগণ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য-স্বাস্থ্য সচিব/স্বাস্থ্য সচিব তথা রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও রোগী কল্যাণ কেন্দ্রের চতুর্থ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য মেলায় গিয়ে জনসাধারণকে সচেতন করছেন। 

প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেক জেলায় অন্ততপক্ষে একটি ব্লক মিলিয়ে ১ লক্ষের বেশি আয়ুষ্মান ভারত রোগী ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ব্লক স্তরীয় স্বাস্থ্য মেলা আয়োজন করা হচ্ছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি ব্লকে একদিন করে এই স্বাস্থ্য মেলার আয়োজন করা হচ্ছে। 

স্বাস্থ্য মেলার চতুর্থ দিনে সারা দেশে ৫৮৭টি ব্লকে ৪ লক্ষ ৮২ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও, এই স্বাস্থ্য মেলায় ৬৬ হাজারেরও বেশি স্বাস্থ্য পরিচয়পত্র এবং ১৮ হাজারেরও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার গোল্ডেন কার্ড দেওয়া হয়। এমনকি, মেলায় আগত হাজার হাজার মানুষের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস প্রভৃতি রোগের চিকিৎসা করা হয়।  

উল্লেখ করা যেতে পারে, গত ১৬ই এপ্রিল আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও রোগী কল্যাণ কেন্দ্রে একদিনেই ই-সঞ্জিবনী ব্যবস্থার মাধ্যমে রেকর্ড ৩ লক্ষ টেলি-পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার সারা দেশে এ ধরণের কেন্দ্রগুলি থেকে ৩৩ হাজারেরও বেশি টেলি-পরামর্শ দেওয়া হয়েছে।

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1819083) ভিজিটরের কাউন্টার : 160
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Odia , Tamil , Telugu , Malayalam