নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

নীতি আয়োগ আগামী ১১ই এপ্রিল প্রথম পর্যায়ের রাজ্যে শক্তি এবং জলবায়ু বিষয়ে সূচক প্রকাশ করবে

প্রকাশিত: 08 APR 2022 12:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২২
 
নীতি আয়োগ আগামী ১১ই এপ্রিল প্রথম পর্যায়ের রাজ্যে শক্তি এবং জলবায়ু বিষয়ে সূচক প্রকাশ করবে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার, নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে সারস্বত, সিইও অমিতাভ কান্ত সহ একাধিক সরকারি দপ্তরের সচিবের উপস্থিতিতে এই সূচক প্রকাশ করা হবে। 
 
প্রথম পর্যায়ের রাজ্যে শক্তি ও জলবায়ু বিষয়ে সূচকে (এসইসিআই)-এ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৬টি মাপকাঠির বিচারে ক্রমতালিকায় স্থান দেওয়া হবে। এগুলি হল – রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির কর্মক্ষমতা; শক্তির ব্যবহার, ক্রয় ক্ষমতা ও নির্ভরযোগাতা; শক্তি ক্ষেত্রে দক্ষতা; স্বচ্ছ শক্তির উদ্যোগ; সুস্থায়ী পরিবেশ এবং নতুন উদ্যোগ। প্রথম পর্যায়ে এসইসিআই-এর ফলাফলের উপর ভিত্তি করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে – ‘সামনে এগিয়ে চলেছে’, ‘অর্জনকারী’ এবং ‘উচ্চাকাঙ্খী’ - এই তিনটি ভাগে ভাগ করা হবে। এই সূচকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কর্মীদের কর্মক্ষেত্রে মানদণ্ডের উন্নতিসাধনে ব্যবহার করা যাবে এবং আগামী দিনে বিভিন্ন সমস্যা মোকাবিলা ও বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর হবে।
 
CG/SS/SKD/

(রিলিজ আইডি: 1815223) ভিজিটরের কাউন্টার : 188
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Telugu , Malayalam