স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় বীমা সংস্থাকে অর্থ প্রদান ও মূল্য নির্ধারণ সংক্রান্ত আলোচনায় জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ আহ্বান

প্রকাশিত: 01 APR 2022 11:24AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২২


জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ) আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় বীমা সংস্থাকে অর্থ প্রদান ও মূল্য নির্ধারণ সংক্রান্ত আলোচনার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বিভিন্ন বীমা প্রকল্পে কিভাবে আর্থিক লেনদেন করা হয়, সে সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও, বীমা সংস্থাকে বিল মেটানোর বিষয়েও বিস্তারিতভাবে প্রতিবেদনে আলোচিত হয়েছে। এনএইচএ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় মূল্য নির্ধারণের বিষয়ে এই প্রতিবেদনে আলোচনার পাশাপাশি, রোগ নির্ধারণের জন্য যেসব পরীক্ষা-নিরীক্ষা হয়, সেই পরীক্ষার খরচ মেটানোর বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। ৫টি রাজ্যে এর জন্য একটি পাইলট প্রকল্প চালু করা হবে, যার মধ্য দিয়ে যথাযথ আর্থিক লেনদেন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এছাড়াও, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্যাকেজ ও তার মূল্য নির্ধারণের বিষয় নিয়েও এখানে আলোচনা হয়েছে।


এনএইচএ এই প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্ট সবপক্ষের কাছ থেকে মতামত চেয়ে পাঠিয়েছে। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ আর এস শর্মা জানান, এই প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছভাবে আর্থিক লেনদেনের বিষয়েও উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ওয়েবসাইটে প্রতিবেদনটি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন -

https://pmjay.gov.in/sites/default/files/2022-03/AB%20PM-JAY%20Price%20Consultation%20Paper_25.03.2022.pdf).
এই প্রতিবেন সম্পর্কে মতামত পাঠানোর ই-মেল ঠিকানা - hpqa.pricing@nha.gov.in.

CG/CB/SB


(রিলিজ আইডি: 1812418) ভিজিটরের কাউন্টার : 183
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu