তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী অনুরাগ সিং ঠাকুর ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত দুবাই সফর করবেন

প্রকাশিত: 25 MAR 2022 4:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর তিন দিনের সরকারি সফরে দুবাই যাচ্ছেন। ২৬ থেকে ২৮ মার্চ,২০২২ পর্যন্ত তাঁর এই সফর চলবে। মন্ত্রী তাঁর এই সফরকালে সিনেমা এবং টেলিভিশন জগতের শীর্ষস্থানীয় ব্যক্তি তথা কার্যনির্বাহী আধিকারিক দের সাথে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। তিনি দুবাইতে এক্সপো ইন্ডিয়া প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। সেখানে সপ্তাহব্যাপী মিডিয়া ও বিনোদন সপ্তাহ চলছে। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী তাঁর এই সফরকালে সেখানকার  মন্ত্রী ও শিল্প নেতাদের সঙ্গে দেখা করবেন।
 
শনিবার তাঁর এই গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকবেন ভক্স সিনেমার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিস্টার ইগনেশ লাহুড, স্টার সিনেমার মিস্টার সত্যজিৎ পেনধরকার, চ্যানেল টু গ্রুপের প্রতিষ্ঠাতা মিস্টার অজয় শেঠী, এ আর এন গ্রুপের পক্ষ থেকে মিস্টার বিবেক শেঠিয়া ও মিস্টার ম্যাথু জনসন এবং স্টার টিভির আন্তর্জাতিক বাণিজ্য শাখার প্রধান মিস্টার সুধীর নাগপাল।
 
শনিবার, ২৭ মার্চ ঠাকুর দুবাই এক্সপোতে ভারতের প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। এছাড়া ওই দিন তিনি "সেলিব্রেটিং অ্যান্ড টেকিং ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি গ্লোবাল"- শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন। বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্রী রনবীর সিং কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরের সময় তাঁর সাথে যোগ দিতে পারেন।
 
শ্রী অনুরাগ সিং ঠাকুর ২৮ মার্চ এক্সপোতে দুবাই ফিল্ম এনটিভি কমিশন, দুবাই উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মিস্টার জামাল আল-শরিফ-এর সঙ্গে দেখা করবেন।
 
 
CG/ SB

(রিলিজ আইডি: 1810145) ভিজিটরের কাউন্টার : 174
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Kannada