প্রধানমন্ত্রীরদপ্তর
উত্তরাখণ্ডের চম্পাওয়াতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অর্থসাহায্যের ঘোষণা
প্রকাশিত:
22 FEB 2022 12:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২২
উত্তরাখণ্ডের চম্বাওয়াতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অর্থসাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইটে জানানো হয়েছে;
“উত্তরাখণ্ডে সড়ক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের নিকটাত্মীয়দের জন্য তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।”
CG/SD/SKD/
(রিলিজ আইডি: 1800285)
ভিজিটরের কাউন্টার : 163
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam