প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন

প্রকাশিত: 13 NOV 2021 6:31PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৩ নভেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে হামলার ঘটনার নিন্দা করেছেন। এই হামলায় যারা শহীদ হয়েছেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে হামলার ঘটনার কঠোর নিন্দা করি। এই হামলায় আজ যারা শহীদ হয়েছেন এবং তাদের পরিবারের সদস্যদের আমি শ্রদ্ধা জানাই।  তাঁদের আত্মবলিদান আমরা কখনোই ভুলব না। শোকের এই সময়ে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই।“


CG/CB/SFS/


(রিলিজ আইডি: 1771551) ভিজিটরের কাউন্টার : 206