যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্রর সঙ্গে ২০১৮ ও ২০১৯ ব্যাচের আইপিএস প্রবেশনারদের মতবিনিময়

প্রকাশিত: 19 AUG 2021 12:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২১

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র আজ নতুন দিল্লির নির্বাচন সদনে ২০১৮ এবং ২০১৯ ব্যাচের ইন্ডিয়ান টেলিকম্যুনিকেশনস্ সার্ভিস (আইটিএস) ট্রেনি অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে আইটিএস আধিকারিকদের দু’দিনের প্রশিক্ষণ শিবিরে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
আইটিএস আধিকারিকরা টেলিযোগাযোগ সম্পর্কিত প্রযুক্তি ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করেন। যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ টেলিযোগাযোগ দপ্তর আইটিএস আধিকারিকদের নিয়োগ, প্রশিক্ষণ, ডেপুটেশনে পাঠানো, বেতন এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি দেখে থাকে। টেলিযোগাযোগ দপ্তরের নীতি-নির্ধারণ, নীতি বাস্তবায়ন, লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন কাজ করার পাশাপাশি, অবৈধভাবে টেলিযোগাযোগের কোনও কাজ হলে তার বিরুদ্ধে এইসব আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

CG/CB/SB


(রিলিজ আইডি: 1747420) ভিজিটরের কাউন্টার : 206
এই রিলিজটি পড়তে পারেন: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil