উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
প্রবীণ সাংবাদিক শ্রী তুরলাপতি কুটুম্ব রাওয়ের প্রয়াণে উপরাষ্ট্রপতির শোক প্রকাশ
प्रविष्टि तिथि:
11 JAN 2021 9:58AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জানুয়ারি, ২০২১
উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু প্রবীণ সাংবাদিক শ্রী তুরলাপতি কুটুম্ব রাওয়ের প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক শোক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, "প্রবীণ সাংবাদিক শ্রী তুরলাপতি কুটুম্ব রাওয়ের প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। বহুমুখী প্রতিভার অধিকারী প্রবীণ এই সাংবাদিকের সঙ্গে দীর্ঘকাল ধরে আমার নিবিড় সম্পর্ক ছিল। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, সমাজ কর্মী, লেখক ও সাংবাদিকের পাশাপাশি এক মহান ব্যাক্তিদের অধিকারী।
পদ্মশ্রী প্রাপ্ত শ্রী রাওয়ের মধ্যে ছিল নৈতিকতা এবং মূল্যবোধ। সম্প্রতি বিজয়ওয়াড়া সফরকালে স্বর্ণ ভারত ট্রাস্টে ওঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। অসম্ভব প্রাণবন্ত এই মানুষটির সঙ্গে আমার সাম্প্রতিককালের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।
তাঁর নির্দেশিত পথ অনুসরণ করেই আমরা এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে পারি।
আমি তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।"
***
CG/SB
(रिलीज़ आईडी: 1687647)
आगंतुक पटल : 177