প্রতিরক্ষামন্ত্রক

কোরিয়া প্রজাতন্ত্র সফরে সেনা প্রধান

প্রকাশিত: 28 DEC 2020 7:51AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর, ২০২০
 
সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আজ থেকে তিনদিনের কোরিয়া প্রজাতন্ত্র সফরে গেছেন। সফরকালে সেনা প্রধান সে দেশের সামরিক ও অসামরিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। 
 
সে দেশ সফরকালে জেনারেল নারাভানে সিওলে জাতীয় সমাধি ও যুদ্ধস্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরপর তিনি সে দেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী, সেনা প্রধান, জয়েন্ট চিফ-অফ-স্টাফ-এর চেয়ারম্যান এবং প্রতিরক্ষা সংগ্রহ সংক্রান্ত প্রশাসনিক মন্ত্রীর সঙ্গে ভারত-দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা সম্পর্কের আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। 
 
সেনা প্রধান নারাভানে সে দেশের গাঙ্গোন প্রদেশে কমব্যাট ট্রেনিং সেন্টার এবং ডেজোন-এ অ্যাডভান্সড ডিফেন্স ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ঘুরে দেখবেন। 
 
***
 
 
CG/BD/DM

(রিলিজ আইডি: 1684107) ভিজিটরের কাউন্টার : 130
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Odia , Tamil , Telugu